নোটিশ বিস্তারিত
কেন্দ্রীয় বার্ষিক বোর্ড পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণ সংক্রান্ত নোটিশ
সাধারণ
প্রকাশের তারিখ: 01 August, 2026, 05:06 PM
কেন্দ্রীয় বার্ষিক বোর্ড পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণ সংক্রান্ত নোটিশ
কেন্দ্রীয় বার্ষিক বোর্ড পরীক্ষা-২০২৭-এ অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে নিজ নিজ মাদরাসার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পরীক্ষার আবেদন ফরম পূরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
ফরম পূরণের পূর্বে শিক্ষার্থীর সকল তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। বিশেষ করে নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, পারাসমূহ এবং মাদরাসার নাম সঠিকভাবে প্রদান করতে হবে।
ফরম পূরণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট মাদরাসার কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য যাচাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।
নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না, তবে বিশেষ পরিস্থিতিতে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সময় বৃদ্ধি করতে পারবে।